ইত্তেফাক রিপোর্ট
ছিন্নমূল, খেটে খাওয়া মানুষের মধ্যে মৌসুমী ফল আম বিতরণ করেছে ইকমার্স সাইট ‘ইকোহাট’। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সুবিধাবঞ্চিতদের মধ্যে ‘ভালোবাসার আম’ নামে এটি বিতরণ করা হয়। পুরো আমের মৌসুমেই এই উদ্যোগ চলবে। যাদের আম কেনার সামর্থ্য নেই, তাদের যেন সবাই দেশি মৌসুমী ফল খাওয়ার সুযোগ করে দেয় সেটিকে উত্সাহিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ‘ইকোহাটের’ উদ্যোক্তাদের একজন রকিবুল হোসাইন।
তিনি বলেন, ‘আমরা ছোটো পরিসরে এটি চালু করেছি। এটি যেন একটি উত্সবে পরিণত হয়ে সেটিই আমরা চাই। আমরা চাই সবাই যেন এই দেশীয় মৌসুমী ফল খেতে পারে, তাই এটি বিতরণের উদ্যোগ নিয়েছি। আশা করছি অন্যান্য ইকমার্স সাইট ও প্রতিষ্ঠানও এগিয়ে এসে এটিকে আম উত্সবে পরিণত করবে।