এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষায় সাড়ে ৪ লাখ খাতা চ্যালেঞ্জ

ইত্তেফাক রিপোর্ট

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ২ লাখ ৩৮ হাজার ৪৭১ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছে। এর মধ্যে একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের খাতা পুনর্নিরীক্ষারও আবেদন করেছে। মোট ৪ লাখ ৪১ হাজার ৯১৯টি খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা। গত বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩ লাখ ৬৯ হাজার খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছিল।

এবার ৯ সাধারণ বোর্ডে এসএসসির ৩ লাখ ৯৫ হাজার ৮৯৮টি খাতা, মাদ্রাসা বোর্ডে দাখিলের ২৮ হাজার ৪৮৪টি খাতা এবং কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনালের ১৭ হাজার ৫৩৭টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে।

তথ্য অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডের ৫৭ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ২৬০টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেছে। এছাড়া বরিশাল বোর্ডের ২৩ হাজার ৮৫০টি খাতা, চট্টগ্রাম বোর্ডের ৫২ হাজার ২৪৬টি খাতা, কুমিল্লা বোর্ডের ৩৯ হাজার ৩০৩টি খাতা, দিনাজপুর বোর্ডের ৪০ হাজার ৭৫টি খাতা, যশোর বোর্ডের ৩৪ হাজার ২৮৫টি খাতা, ময়মনসিংহ বোর্ডের ৩১ হাজার ৩৩১টি খাতা, রাজশাহী বোর্ডের ৪৪ হাজার ৬১টি খাতা এবং সিলেট বোর্ডের ২৩ হাজার ৭৯০টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে।