চিকিত্সার জন্য কুষ্টিয়া থেকে ট্রেনে করে রাজশাহী এসেছিলেন আবদুল কুদ্দুস ওরফে রাজন (৫৫); কিন্তু ট্রেন থেকে নামতেই রাজশাহী রেলওয়ে স্টেশনে মৃত্যু হয় তার। গতকাল বুধবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
আবদুল কুদ্দুসের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার নাজিরপুর গ্রামে। ছেলে এবং মেয়ের সঙ্গে তিনি কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে রাজশাহী আসেন। প্ল্যাটফরমে লুটিয়ে পড়ার পর তার ছেলেমেয়েরা লাশ নিয়ে বসে থাকেন।
এ সময় অনুরোধ করলেও রেল কর্তৃপক্ষ লাশ হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স দিতে রাজি হয়নি। পরে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ লাশটি অটোরিকশায় করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান।