পিরোজপুরে পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় পিরোজপুর শহরতলীর কুমারখালী নেছারিয়া মাদ্রাসার সামনে জয়দেবীতলা নামক স্থানের খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে এবং তার পরিচয় জানাসহ এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।