লিবিয়ায় মিসরের যুদ্ধবিরতির প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কেভুসোগলু গতকাল বলেন, এই প্রস্তাব সাবেক জেনারেল খলিফা হাফতারকে রক্ষার জন্য। গত ১৪ মাস রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ ধরে রাখার পর সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর অভিযানে পিছু হটতে শুরু করেছে হাফতারের বাহিনী। হাফতারকে সমর্থন দিচ্ছে রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। সোমবার মিসর যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। আর মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপে লিবিয়ার যুদ্ধ নিয়ে একটি চুক্তিতে পৌছানো সম্ভব হয়েছে। -আলজাজিরা