ফুলবাড়ীতে টিসিবির পণ্য উদ্ধার মামলায় একজন গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য উদ্ধার এবং মামলা দায়েরর পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বড়ভিটা ইউনিয়নের খড়িবাড়ি বাজারে মুদি দোকান থেকে টিসিবির পন্য সন্দেহে ২০ বস্তা চিনি ও ৮ বস্তা ছোলা উদ্ধার করে ছিলেন ইউএনও মোছ. মাছুমা আরেফিন।

গ্রেফতার হওয়া ব্যবসায়ীর নাম মুকুল মিয়া (৩৫)। তিনি উপজেলার নওদাবস গ্রামের শাহ আলমের ছেলে।

আরও পড়ুন: রাতভর গৃহবধূকে ঝাড় ফু, সকালে মিলল ঝুলে থাকা লাশ

জানা যায়, গত ৪ এপ্রিল ইউএনওর অভিযানে পণ্যগুলো জব্দ করা হয়। এসময় পুলিশ বাদি হয়ে মুকুল মিয়া ও একরামুল হক নামের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নবিউল হাসান জানান, মুকুল মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে এবং অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/এসি