এখন শুটিংয়ের চাপ এলেও করবো না। আমার জীবন সবার আগে। তাছাড়া আমার সঙ্গে আমার পরিবারের জীবনও জড়িত। সুতরাং আমি কোনোভাবেই এখনই হুটহাট কাজের সিদ্ধান্ত নিতে চাই না।
আমার প্রত্যাশা শিগগিরই এই সঙ্কটময় পরিস্থিতি কেটে যাবে। নতুন ভোর আসবে। পৃথিবী আবারও ঘুরে দাঁড়াবে। তখন আমরা সবাই একসঙ্গে আবারও কাজে ফিরবো। সেই দিনের অপেক্ষায় আছি।
এখনই শুটিংয়ে না ফেরার
সিদ্ধান্ত প্রসঙ্গে চিত্রনায়িকা
বিদ্যা সিনহা মীম