ব্যুত্থান ফেডারেশনের নতুন সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বী মিয়াকে নতুন সভাপতি করে ২২ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশন।

গত মঙ্গলবার অনলাইনে অনুষ্ঠিত সভায় গঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত হন যথাক্রমে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী মো. হামিদ আল মাহবুব, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন, যুক্তরাজ্যের লন্ডন ব্যাংকের সিইও সাব্বির হোসেন সিকদার। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে আছেন গ্র্যান্ডমাস্টার এম এ কে ইউরি বজ মুনি (ডিসকভারি চ্যানেল খ্যাত সুপারহিউম্যান)।