করোনার এই কাল
ভয়াবহ জটাজাল,
কখন যে কেড়ে নেয় কার প্রিয় জান!
ভাবলেই গায়ে কাঁটা
কপাল এমনই ফাটা
লানতের মহামারি, কবে অবসান?
জয় করো করোনা
অসময়ে মরো না,
হও আরো সচেতন, আরো সাবধান!
চলবে না হার মানা,
লড়ে যাও একটানা
আঁধারের পরে আছে আলো-ঠিকানা।
মানুষের পরাজয়
নয় কিছুতেই নয়
নাই দ্বিধা সংশয়
গবেষণা চলছেই, জাগো বিজ্ঞান।
বিশ্বমানব যদি
এইভাবে নিরবধি
মানে পরাভব, তবে কোথা সম্মান?
দূর হঠো করোনা
মানুষকে ধোরো না
কাটবেই নিশ্চয় মহাসংকট
দুর্ভোগ ভজঘট
সভ্যতা ইতিহাসে আছে তার প্রভূত প্রমাণ।