ডোমারে বিনা মূল্যে চিকিত্সাসেবা ক্যাম্প ও পুষ্টি সহায়তা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে ডোমার উপজেলায় বিনা মূল্যে চিকিত্সাসেবা ও পুষ্টি খাদ্যসহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে সুবিধা পেয়েছে গর্ভবতী মা ও শিশুরা। বৃহস্পতিবার বিকাল ৩টা হতে বোড়গাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত চিকিত্সা ক্যাম্প পরিচালনা করে দিনাজপুর জেলার খোলাহাটিস্থ বীর উত্তম শহিদ মাহবুব সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশন রংপুরের আওতায় ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্স। ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টেলারি খোলাহাটি ক্যান্টনমেন্ট সার্বিক তত্ত্বাবধান করে। লে. কর্নেল হাসমত উল্লাহ খান বলেন, বিভাগের প্রতিটি জেলায় দুইটি করে চলতি মাসে এই ক্যাম্প পরিচালনা করা হবে।