সীতাকুণ্ডে বাড়ির ঘাটার রাস্তার নিচ দিয়ে ময়লা পানি নিষ্কাশনে পাইপলাইন স্থাপনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় দৈনিক ইত্তেফাক সীতাকুণ্ড সংবাদদাতা মীর মো. দিদারুল হোসেন টুটুল আহত হয়েছেন। এদিকে থানায় অভিযোগ করায় বৃহস্পতিবার সকালে বাদীকে আবার মারধর করার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সেক্রেটারি লিটন কুমার চৌধুরী বলেন, এর তীব্র নিন্দা জানাই এবং সন্ত্রাসীদের গ্রেফতারের আহ্বান জানাই। এ ব্যাপারে মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।