মোরেলগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর গাবতলা এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, জোয়ারের পানিতে ভেসে লাশটি গাবতলা এলাকায় নদীর তীরে আটকে থাকে। বয়স ২৫/৩০ বছর। তার নাম পরিচয় জানা যায়নি। চেহারা বিকৃত। পরনে কাছা দেওয়া লুঙ্গি আছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করেছে পুলিশ।