অভয়নগরে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস রোগী হিসেবে আরো চার জন শনাক্ত হয়েছে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাজীব বলেন, এ পর্যন্ত অভয়নগরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১ জন, চিকিত্সাধীন আছেন ৩৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ছয় জন ও মারা গেছেন এক জন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আছেন ছয় জন, এক জন রয়েছেন সিএমএইচ যশোরে এবং বাকিরা হোম কোয়ারেন্টাইনে আছেন।