রাস্তা পাকা করার কাজ শুরু হয়নি

গাজীপুর জেলার পূবাইল এলাকার করমতলা, পদ-হারবাইদ সংযোগ সড়কের করমতলা মাদ্রাসা পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার ফুট রাস্তার কাজ এখনো শুরু হয়নি। রাস্তাটি খানাখন্দে মরণ ফাঁদে পরিণত হয়েছে। জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। পঁচিশ বছর আগের সলিং করা রাস্তাটি ভেঙেচুরে জলাবদ্ধতায় একাকার। চৌদ্দ-পনেরো হাজার মানুষের বসবাস করমতলা দক্ষিণ, পদ-হারবাইদ উত্তর ও সাতপোয়া পশ্চিম এলাকায়। এ অবস্থায় প্রায় সাড়ে তিন হাজার ফুট রাস্তার কাজ অবিলম্বে শুরু করার জন্য মাননীয় মেয়র মহদয়ের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

আলহাজ জিয়াউল হক সরকার

করমতলা, পূবাইল, গাজীপুর