নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাগেরচর এলাকায় অবস্থিত ভাই ভাই টেক্সটাইল মিলে পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টায় একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় মিলটিতে। এতে ৫ লক্ষাধিক টাকার কাপড় ও সুতা পুড়ে গেছে বলে মালিক পক্ষ দাবি করেছে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টেক্সটাইল মিলের মালিক আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান, মূলত রাজনৈতিক প্রতিপক্ষরাই এ কাজটি করেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।