চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সেকান্দার মিয়ার ইন্তেকাল

চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সেকান্দার মিয়া বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল)-এর পরিচালক মোহাম্মদ আরশেদের পিতা ও দেশের খ্যাতনামা শিল্প উদ্যোক্তা এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের শ্বশুর। সেকান্দার মিয়ার ইন্তেকালে বিসিবিএল পরিবারের পক্ষ থেকে ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) জাফর আলম গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি