বন্ড মার্কেট শক্তিশালী করতে উেস কর সমন্বয়

বন্ড মার্কেট শক্তিশালী করার জন্য ২০২০-২১ অর্থবছরের বাজেটে উেস কর সমন্বয় করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার এই বাজেট ঘোষণায় তিনি এ প্রস্তাব করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, দীর্ঘমেয়াদি অর্থায়নে একটি শক্তিশালী বন্ড মার্কেট বিকাশের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এর আলোকে বন্ড লেনদেন মূল্যের ওপর উেস কর কর্তনের পরিবর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক লেনদেনে নির্ধারিত কমিশনের ওপর উেস কর কর্তনের প্রস্তাব করছি।

এছাড়া বন্ডের সুদ ও বাট্টার ওপর উেস কর কর্তনের বিধান বাতিল করে সুদ ও বাট্টা পরিশোধকালে উেস কর কর্তনের প্রস্তাব করছি। এতে শেয়ারবাজারে বন্ডের লেনদেন বৃদ্ধি পাবে বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেছেন। এর ফলে সরকারি ও বেসরকারি উভয় খাতে অর্থায়ন ব্যয় কমবে। বিশেষ করে এর ফলে আর্থিক প্রতিষ্ঠানসমূহের স্থিতিপত্র অসামঞ্জস্য অর্থাত্ দীর্ঘমেয়াদি সম্পদের বিপরীতে স্বল্পমেয়াদি দায়জনিত অসুবিধা লাঘব হবে।

মুস্তফা কামাল আরো বলেন, বন্ড লেনদেনের জন্য বর্তমান বিধান অনুযায়ী লেনদেন মূল্যের ওপর উেস কর কর্তনের পরিবর্তে লেনদেনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার ওপর উেস কর কর্তনের বিধান               প্রস্তাব করছি। তিনি বলেন, আমি আশা করি               এর ফলে পুঁজিবাজারে বন্ডের লেনদেন বৃদ্ধি  পাবে এবং দেশে একটি গতিশীল বন্ড মার্কেট বিকশিত হবে।