অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ

বাজেট যুগান্তকারী হয়েছে :রিহ্যাব

অপ্রদর্শিত আয়ের উত্স বিবেচনা না করে বিনিয়োগের সুযোগ দিয়েছে সরকার। যা করোনা মহামারিতে ঝুঁকিতে থাকা আবাসন শিল্পকে টিকে থাকতে সহায়তা করবে। আর এ সিদ্ধান্তকে যুগান্তকারী বলে জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, এটা সাধুবাদ পাওয়ার মতো সিদ্ধান্ত হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ যারা বাজেট প্রণয়নে যারা জড়িত ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রিহ্যাব বলছে, আবাসন শিল্পসংশ্লিষ্ট ২১১টি লিংকেজ শিল্পের (যেমন—রড সিমেন্ট, ইট, সিরামিক) কার্যক্রম আরো বেড়ে যাবে। অর্থনীতিতে এর যে প্রভাব তা আমরা সবাই উপলব্ধি করব। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে সেটা অনেকটাই বন্ধ হয়ে যাবে। বিনা প্রশ্নে দেশে যদি সুযোগ থাকে তাহলে টাকা পাচার হবে না বলে মনে করছে রিহ্যাব।