যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন আশংকা করছেন, আগামী নভেম্বরের নির্বাচন চুরির চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার বিশ্বাস প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী ফল মানতে অস্বীকৃতি জানালে সেনাবাহিনী ট্রাম্পকে নিরাপত্তা দিয়ে হোয়াইট হাউজ থেকে নিয়ে যাবে। বুধবার একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে জো বাইডেন বলেন, এটা আমার বড়ো ধরনের একটি উদ্বেগ। আমি এককভাবেই এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছি যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনটাকেই চুরি করতে পারেন। তবে বাইডেন কেন এই আশংকা সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। -আলজাজিরা