খুলনায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

খুলনায় করোনা উপসর্গ নিয়ে শারাফাত হোসেন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শারাফাত মহানগরীর দৌলতপুরের কবির বটতলা এলাকার বাসিন্দা। তিনি খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা শম্পার স্বামী।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার শারাফাত হোসেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ইত্তেফাক/এমআর