মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থ বরাদ্দের দাবি না মেনেই চলমান শাটডাউন নিরসনের পরিকল্পনা করছেন বিরোধী ডেমোক্র্যাটরা। দেয়াল নির্মানে প্রেসিডেন্ট ট্রাম্প ৫শ’ কোটি ডলার দাবি করেছিলেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট এমপি’রা কাল বৃহস্পতিবার একটি ‘ফান্ডিং প্যাকেজ’ এ ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু এ প্যাকেজে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দেয়ালের জন্য ট্রাম্পের দাবি করা পাঁচশ কোটি মার্কিন ডলার দিচ্ছে না তারা। ২০১৭ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এবারই প্রথম ট্রাম্পকে পরীক্ষায় ফেলতে যাচ্ছেন ডেমোক্র্যাটরা। -রয়টার্স