জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা , জেএসসি পরীক্ষা-২০২০ উপলক্ষ্যে আমাদের নিয়মিত আয়োজন অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি মডেল প্রশ্ন । আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর দেয়া হলো-

১. বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নয়-

 i. এমআইটি ii. বুয়েট

 iii.অক্সফোর্ড

নিচের কোনটি সঠিক?

ক) i ও iiখ) i ও iiiগ)  ii ও iii ঘ)   i, ii ও iii

২. বর্তমানে বাংলাদেশে কতটি জেলায় ই-সেবা কেন্দ্র চালু আছে?

ক) ৬৪টি    খ) ৩৫টি  গ) ৫৫টি       ঘ) ৬১টি

৩. মোবাইলের মাধ্যমে ইক্ষু সরবরাহের অনুমতি পত্র কারা পায়?

ক) কৃষক  খ) প্রতিষ্ঠান গ) সাধারণ মানুষ ঘ) ব্যবসায়ি

৪.দেশের প্রথম দিককার ই -সেবা কোনটি?

ক) ই-পর্চা                   খ) ই-পুর্জি

গ) ই-টিন                    ঘ) ই -স্বাস্থ্যসেবা

৫. কোনটি সরকারি মোবাইল অপারেটর?

ক) টেলিটক খ) রবি  গ) সিটিসেল  ঘ) গ্রামীণফোন

৬.অনলাইনে চাকরির আবেদন করা যায়-

i. মেইল করে  ii.স্মার্টফোন দিয়ে

iii.ওয়েবসাইট ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii  খ) i ও iii গ)   ii ও iii     ঘ)   i, ii ও iii

৭.সরকারিভাবে তৈরি করা ই-বুক প্লাটফর্মে কতটি পাঠ্যপুস্তক রয়েছে?

ক) ৩০০    খ) ৪০০    গ) ৫০০    ঘ) ৬০০

৮. একটি প্রতিষ্ঠান তার অভ্যন্তরীন যোগাযোগের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে থাকে?

ক) ইন্টারনেট              খ) ই-মেইল

গ) ইন্ট্রানেট                 ঘ) এক্সানেট

৯. কোনটির আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?

ক) কম্পিউটার             খ) ইন্টারনেট

গ) ফ্যাক্স                   ঘ) টেলিফোন

১০.খবরের কাগজ কোন ধরনের যোগাযোগ পদ্ধতি?

ক) ব্রডকাস্ট                 খ) মাল্টিকাস্ট

গ) সেমিকাস্ট               ঘ) পাবলিক

                                        

১ খ) ২ ক) ৩ ক)৪ খ) ৫ক) ৬ ঘ) ৭  ক) ৮ গ) ৯ খ) ১০ ক)