মাস্ক পরার জন্য শপথবাক্য পাঠ করালেন ম্যাজিস্ট্রেট

ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরার জন্য শপথবাক্য পাঠ করিয়েছেন ম্যাজিস্ট্রেট। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, বৃহস্পতিবার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট ও বরুনাগাঁও বাজারে মাস্কবিহীন মানুষদের শপথবাক্য পাঠ করান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বানি চৌধুরী। রাত ১০টার দিকে জেলা প্রশাসকের ফেসবুক অ্যাকাউন্টে শপথবাক্য পাঠ করানোর একটি ভিডিও আপলোড করা হয়। এরপর ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বানি চৌধুরী বলেন, কীভাবে মানুষদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যায় সেই লক্ষ্য কাজ করছি।