জীবননগরে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যু

পারিবারিক কলহের জের ধরে ছেলের ধাক্কায় মাটিতে পড়ে সাবেদা খাতুন (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ছেলে জামিরুল ইসলাম (২৩) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। শুক্রবার দুপুরে উপজেলার গঙ্গাদাসপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে ও ঘাতক ছেলে জামিরুলকে গ্রেফতার করেছে।

চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য ঐ গ্রামের মোসাবুল ইসলাম লিটন জানান, মায়ের মৃত্যুর পর জামিরুল আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু প্রতিবেশীদের হস্তক্ষেপে সে এ যাত্রায় প্রাণে বেঁচে যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণসহ ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়েছে।