রাজশাহীতে দুই বছরের শিশু করোনায় আক্রান্ত

রাজশাহীতে দুই বছরের শিশু মাহিমের শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস। বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষার পর ঐ শিশুর করোনা ধরা পড়ে। সে বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের পালশা গ্রামের ইমরানের ছেলে। এদিন রামেক হাসপাতাল ল্যাবে ১১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। এর মধ্যে রাজশাহী মহানগরীর ছয় জন। অন্যদের মধ্যে রাজশাহী জেলার দুর্গাপুরের একজন, বাগমারার একজন, চারঘাটের একজন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের একজন ও পাবনার ঈশ্বরদীর একজন।

শুক্রবার সকালে করোনা আক্রান্ত শিশুর বাবা ইমরান জানান, ঈদের দুই দিন আগে গোবিন্দপাড়া ইউনিয়নে শিশুর নানার বাড়ি নিয়ে যায় তার মা। সেখানে ইমরানের ফুপা ও ফুপুর শ্বশুর ঢাকা থেকে এসে অবস্থান করছিলেন।