ক্যাপসন নিউজ১

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি জায়গা দখল করে  জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার   উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দিপূর্ব গ্রামের  ভলাকুট মৌজার ১১৭৫৭ দাগের সরকারি খাল দখল করে ২০০ পরিবারের পানি নিষ্কাশনে বাধা দিয়ে আসছেন প্রভাবশালী এক আইনজীবী। এ নিয়ে  প্রতিবাদ করলে গ্রামবাসীকে মামলার  হুমকি দেওয়া হচ্ছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ঐ আইনজীবীকে সরকারি জায়গার দখল ছাড়তে অনুরোধ করলেও  তিনি কারো কথা শুনছেন না           — ইত্তেফাক