বন্দরে নববধূর আত্মহত্যা

বন্দরের আমিরাবাদে তামান্না (১৮) নামে এক নববধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে ।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নববধূর স্বামী ফয়সালকে আটক করেছে। নিহত নববধূর পরিবারের দাবি তার মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তামান্নার স্বামী ফয়সাল জানান, ‘আট মাস পূর্বে তিনি ভালোবেসে সোনারগাঁ পানাম গাবতলী এলাকার শহিদুল্লাহ মিয়ার মেয়ে মাদ্রাসা ছাত্রী তামান্নাকে উভয় পরিবারের অগোচরে বিয়ে করেন। বিয়ের পর থেকে নববধূ তামান্নার মা এ বিয়ে মেনে নিতে পারেননি। তাই তিনি তার মেয়েকে মোবাইলে ফোন করে সব সময় গালিগালাজ করতেন। গত বৃহস্পতিবারও মা-মেয়ের সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি হয়।’ লাশ উদ্ধারকারী উপপরিদর্শক হানিফ মিয়া জানান, ‘প্রাথমকি সুরতহালে আত্মহত্যার নমুনা পাওয়া গেছে। তবে ময়নাতন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’