করোনায় আরো তিন চিকিত্সকের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিন চিকিত্সক মারা গেছেন। তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান, জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার এবং জেড এইচ সিকদার উইমেনস মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (অপথালমোলজি) ডা. এ কে এম ফজলুল হক । গতকাল শুক্রবার চিকিত্সকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য জানায়।

অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি করোনায় আক্রান্ত  হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটে মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট            ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটির আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন। তিনি সকাল সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেছেন। তার স্ত্রীর দেহেও করোনা শনাক্ত হয়েছে। উল্লেখ্য, এ দুই জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকিত্সকের মৃত্যু হলো। এছাড়া আরো পাঁচ জন চিকিত্সক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর জেড এইচ সিকদার উইমেনস মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (অপথালমোলজি) ডা. এ কে এম ফজলুল হক মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান তিনি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রেজা এবং ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) যুগ্মসম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন