অদ্ভুত এক যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। রাত নেই, দিন নেই ফোন দেয়। কী সব অশালীন কথাবার্তা বলে, যা মুখেই বলা যায় না। সেসব শব্দ শুনলেই মনে ঘৃণা জন্মে। লোকটি ফোনে যে নোংরামিটা করছে, সেটা খুবই অশালীন। করোনার এই সময়ে এত ভয় দেখাই, করোনা পরিস্থিতির কথা বলি, তবু লাভ হয় না। পুলিশে ধরিয়ে দেওয়ার কথা বললেও সে পাত্তা দেয় না। অসহ্য হয়ে গেছি। থানায় গিয়ে ডায়েরি করবো, করোনার কারণে পারছি না। বাইরে গেলেই করোনার ভয়। সবাই নিষেধ করে থানায় গিয়ে মামলা করতে। এখন অপরিচিত নম্বর থেকে ফোন এলেই ভয় লাগে।
অপরিচিত ফোনে বিব্রত হওয়া প্রসঙ্গে
অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা