‘উড়ে যায় বকপক্ষী’

 

এনটিভিতে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘উড়ে যায় বকপক্ষী’। নাটকটি বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন প্রচার হচ্ছে। হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শাওন, স্বাধীন খসরু, মাসুম আজিজ, ফারুক আহমেদ, ড. ইনামুল হক, ফেরদৌসী আহমেদ লীনা, রিয়াজ, শবনম স্বাতী, সালমা রোজী, সালেহ আহমেদ, ডা. এজাজুল ইসলাম প্রমুখ। গল্পে দেখা যাবে, মজিদ মিয়া বিখ্যাত একজন ওস্তাদ গায়ক। তার গানের দল ভেঙে গেছে। এজন্য তিনি ভীষণ মর্মাহত। মেজাজ হারিয়ে সে তার প্রিয় হারমোনিয়ামটি পুড়িয়ে ফেলে। এই নিয়ে মজিদের মেয়ে পুষ্পর মন খারাপ।