তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় পানিতে ডুবে ইতি খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ঐ গ্রামের রফিকুল মোড়লের মেয়ে। জানা গেছে, এদিন অন্য শিশুদের সঙ্গে ইতি খেলা করছিল। কিন্তু হঠাত্ সে পাড়ার ফেরাজতুল্ল মোড়লের পুকুরে পড়ে যায়। তার সঙ্গে থাকা শিশুরা এ খবর বাড়িতে জানালে পরিবারের লোকজন পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। খলিষখালী ক্যাম্পের ইনচার্জ এসআই নিখিল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।