মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। এর মধ্যে একজন মানিকগঞ্জ জেলা হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে এবং অন্যজন মানিকগঞ্জ জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার সকালে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জ জেলা হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী এলাকায় বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়। চাকুরি সূত্রে তিনি মানিকগঞ্জে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। তিনি ৭ জুন বিকেল থেকে শনিবার বিকেলে পর্যন্ত হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি ছিলেন। হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শরীরে উচ্চ মাত্রায় অক্সিজেনের প্রয়োজনে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: পুঠিয়ায় অর্ধকোটি টাকা নিয়ে উধাও সেই এনজিওর বিরুদ্ধে মামলা
অপরদিকে, একই দিনে আরও একজন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। ওই ব্যক্তির বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। করোনা আক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। হঠাৎ শারীরীক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এসি