অবশেষে সবরীমালা মন্দিরে প্রবেশ দুই মহিলার

নতুন বছরের দ্বিতীয় দিনে ভারতের সবরীমালা মন্দিরে একপ্রকার ইতিহাস গড়লেন দুই মহিলা। সকল বাধা অগ্রাহ্য করে ওই দুই মহিলা সবরীমালা মন্দিরে প্রবেশ করেন।  

দেশটির পুলিশ জানায়, বুধবার ভোরে ৫০ অনূর্ধ্ব দুই মহিলা সবরীমালা মন্দিরে প্রবেশ করেন। 

তবে পুলিশের সাহায্যেই তারা মন্দিরে প্রবেশ করেছে বলে জানা যায়। ওই দুই মহিলা কেরলের বাসিন্দা। একজনের নাম বিন্দু  আরেক জন কণকদুর্গা। 

ভারতের সরবীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল দীর্ঘ শত বছর ধরেই। নারীদের মাসিক কালীন এই বয়স বলে দেশটির বিভিন্ন উগ্র হিন্দু গোষ্ঠীর মুখে নিষেধাজ্ঞা ছিল মহিলাদের ওপর। 

তবে দেশটির আদালত তিন মাস আগে এক রায়ে বলেন, সব বয়সী নারীরা ওই মন্দিরে প্রবেশ করতে পারবেন। 

আরো পড়ুন: তাইওয়ান প্রসঙ্গে চীনের হুমকি 

কিন্তু আদালতে রায়ের পরও মহিলারা ওই মন্দিরে প্রবেশ করতে পারতেন না। দেশটির বিভিন্ন উগ্র ধর্মীয় গোষ্ঠীর আবারও বাধার কারণ হয়ে দাঁড়ায়। 

 তাই ওই দুই মহিলার ওই মন্দিরে প্রবেশ ঐতিহাসিক বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। 

ইত্তেফাক/এসআর