সড়ক দুর্ঘটনায় দুই বিজিবি সদস্য নিহত

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

উপজেলায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন : নায়েক আবু সাঈদ (৩৫) এবং ল্যান্স নায়েক আবদুল বারী (৪০)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক জন। এদের মধ্যে দুই জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।