বিরতি ভেঙে ফিরতে মরিয়া ওয়াহাব

বিরতি নেওয়ার ভাবনা থেকে সরে এসেছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। প্রয়োজনে আসছে ইংল্যান্ড সফরেই তিনি খেলতে প্রস্তুত। তেমনই বার্তা দিলেন দলের কোচ-নির্বাচক মিসবাহ উল হককে। সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে গত সেপ্টেম্বরে টেস্ট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন ওয়াহাব। সম্প্রতি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিও হারিয়েছেন। সাবেক ক্রিকেটারদেরও সমালোচনায় বিদ্ধও হয়েছেন। তবে ইংল্যান্ডের মাটিতে, আগস্ট-সেপ্টেম্বরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টির এই সিরিজের জন্য শুক্রবার ঘোষিত পাকিস্তানের ২৯ জনের স্কোয়াডে আছেন ওয়াহাব।

দল ঘোষণার পর প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ জানান ওয়াহাবের টেস্ট ভাবনায় পরিবর্তনের কথা।