গতকাল শুক্রবার “ডিজিটাল ইকড়ি গড়ি, এসো নতুন কিছু করি” নামের ইকড়ি ইউনিয়নভিত্তিক ফেসবুক গ্রুপ এবং “সোনার বাংলা ফাউন্ডেশন” নামের ইকড়িভিত্তিক একটি সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিজিটাল ইকড়ি গড়ি, এসো নতুন কিছু করি গ্রুপের এডমিন মো. মনিরুজ্জামান মনিরের সঞ্চালনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ, ভগীরথপুরের প্রভাষক শফিকুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে লাইভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এম এ হালিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে জার্মানি থেকে যুক্ত ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য সিফাত আকন। এছাড়াও স্ব স্ব প্রতিষ্ঠান থেকে যুক্ত ছিলেন সিংহখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ খাঁন মো. ইলিয়াস, আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননি গোপাল সমদ্দার, কেশবলাল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র বিশ্বাসসহ কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক কৃতী শিক্ষার্থীকে একটি ক্রেস্ট, একটি সনদ, প্রাইজবন্ড এবং এসআইবিল ব্যাংক লিঃ, শাফা বন্দর শাখার সৌজন্যে একটি স্টুডেন্ট ডায়েরি প্রদান করে অভিনন্দন জানানো হয়। সেই সঙ্গে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানকে ভালো ফলাফলের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি