এক সঙ্গে ৩ সন্তানের মা হলেন সোনিয়া

শেরপুরের ঝিনাইগাতীতে তিন কন্যা সন্তানের মা হলেন সোনিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূ। সোনিয়া উপজেলার কোনাগাঁও গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।

 

মঙ্গলবার রাতে নিজ বাড়িতেই তিন সন্তানের জন্ম দেন সোনিয়া। সন্তানদের নাম রাখা হয়েছে আয়েশা সিদ্দিকা, রাবেয়া বসরী ও সুমাইয়া। সন্তানসহ মা সোনিয়া খাতুন সুস্থ আছেন ।

আরো পড়ুন : মন্দিরে প্রবেশাধিকার দাবিতে নারীদের ৬২০ কিমি মানববন্ধন

এক সঙ্গে ৩ সন্তান হওয়ায় বাবা আমজাদ মিয়া ও তার স্ত্রী সোনিয়া খাতুন বেশ খুশি। আমজাদ মিয়া একজন কৃষক। বুধবার সকালে সোনিয়ার ৩ সন্তান দেখার জন্য বাড়িতে শতশত মানুষ ভিড় করে।

 

 

ইত্তেফাক/ইউবি