করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারা হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি না ঘটলেও চিকিত্সকের পর্যবেক্ষণে থাকতে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করান। শুক্রবার তাদের দুই জনের করোনা ধরা পড়ে। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।