গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হয়েছেন। গণস্বাস্থ্যের অ্যান্টিজেন কিটে পরীক্ষায় গতকাল বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তে র্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষায় গত ২৫ মে জাফরুল্লাহর কোভিড-১৯ পজিটিভ আসে। এছাড়া ২৮ মে বিএসএমএমইউতে পিসিআর টেস্টেও তার করোনা পজিটিভ আসে। প্রায় ২০ দিন পর তিনি করোনামুক্ত হলেন।
গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিত্সাধীন ডা. জাফরুল্লার চিকিসকদের সূত্রে জানা গেছে, তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। এখন কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের দরকার হচ্ছে না। তার গলার ইনফেকশনটাও আগের চেয়ে ভালো। তার থেরাপি, অ্যান্টিবায়োটিক ও ডায়ালাইসিস নিয়মিত চলছে। খাওয়া, টয়লেটে যাওয়া সব নিজেই করতে পারছেন।