স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার আর নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি... রাজিউন)।
জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত বৃহস্পতিবার রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল কামরুন নাহারকে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার সিএমএইচে নেওয়া হয় তাকে। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কামরুন্নাহার দুই পুত্র ও এক কন্যাসন্তানের জননী ছিলেন।