ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরো পড়ুন: ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ মারা গেছেন
উল্লেখ্য, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ শনিবার রাত ১১ টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ইত্তেফাক/এএএম