ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী এমপি।
শোকবার্তায় চিফ হুইপ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গতকাল রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্ম প্রতিমন্ত্রী।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ইত্তেফাক/জেডএইচ