করোনা উপসর্গে চাঁদপুরের হাজীগঞ্জে শনি ও রবিবার দুইদিনে ছয়জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) যারা মারা গেছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাটরা গাজী বাড়ির হাজী আবদুল লতিফ মিয়া (৮০), একই বাড়ির চাচাতো ভাই গাজী ইসমাইল হোসেন (৬৫), টোরাগড়ের এরশাদ হোসেন এশু (৭০)।
রবিবার করোনা উপসর্গে যারা মারা গেলেন তারা হলেন- পৌরসভার ২নং ওয়ার্ড বলাখালের সিদ্দিকুর রহমান, হাজীগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ড ধেররা চৌধুরী বাড়ির মাওলানা শাহ আলম চৌধুরী, ৬নং বড়কুল ইউনিয়নের দোয়াগন্ডা গ্রামের মাইজের বাড়ির মিজানুর রহমান।
আরও পড়ুন: সাদ পন্থিদের রংপুরে অবাঞ্ছিত ঘোষণা
জানা গেছে, মারা যাওয়া প্রত্যেকেরই করোনার উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলায় করোনা বা করোনা উপসর্গে দাফনকারী দলের সদস্য শরীফুল হাছান বলেন, শনি ও রবিবার ছয়জনের মৃত্যুর খবর এসেছে। তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।
ইত্তেফাক এসি