সীতাকুণ্ডে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়,গত শনিবার রাত ১১টায় সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামের ইসমাইল মিস্ত্রির ছেলে ইঞ্জিনিয়ার শাহ আলম (৪৭) করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সাদ পন্থিদের রংপুরে অবাঞ্ছিত ঘোষণা
অপরদিকে পৌর শহরের নামার বাজার এলাকায় রতন বিল্ডিংয়েরভাড়াটিয়া শিবু দাস (৬০) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
তথ্যগুলো নিশ্চিত করেছেন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নুরু উদ্দীন।
ইত্তেফাক/এসি