শিবপুরে গাঁজা ও ইয়াবাসহ চার জন আটক

জেলার শিবপুর উপজেলার পৃথক স্থান থেকে ২৮ কেজি গাঁজা ও ৪৮০ পিস ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার রাতে উপজেলার কুমরাদী গ্রাম ও শিবপুর কলেজ গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, রোকন (৩০), জেসমিন (৪০), আ. রাজ্জাক (৩৭) ও মো. রহমত উল্লাহ ওরফে রুকু (৩৬)। সবার বাড়ি শিবপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাদের এসব গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শিবপুর থানায় একাধিক মামলা রয়েছে।