গোবিন্দগঞ্জে এলাকাভিত্তিক ‘রেড জোন’ ঘোষণা

উপজেলার কয়েকটি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। এলাকাগুলো হচ্ছে পৌরসভার পুরো ৬ নম্বর ওয়ার্ড এবং ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের আংশিক। এছাড়াও উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদিশপুর ও সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর (তরফকামাল) গ্রামের বেশ কয়েকটি বাড়ি। রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মজিদুল ইসলাম এ ঘোষণা দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামকৃষ্ণ বর্মন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে। সোমবার থেকে আগামী ১৪ দিনের জন্য এ আদেশ বলবত্ থাকবে।