পৌর টোল ও সমাজকল্যাণের নামে চাঁদাবাজি বন্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঠাকুরগাঁওয়ে ইজিবাইক শ্রমিকরা। রবিবার দুপুরে ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে শহরের চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম রুবেল, সহসভাপতি শাহাজাহান আলী, বেলাল হোসেন, বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ, সড়ক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।
বিক্ষোভে ইজিবাইক শ্রমিকদের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেবেন বলে জানানো হয়।