রাজশাহীতে নববধূর লাশ উদ্ধার স্বামী গ্রেফতার

জেলার মোহনপুর উপজেলায় মৌসুমী আক্তার (১৯) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত তিন মাস আগে তার বিয়ে হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার গোছা সোনারপাড়া গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা শামসুন নাহার রবিবার সকালে মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ নিহতের স্বামী নুর ইসলামকে গ্রেফতার করেছে। নিহত মৌসুমী গাজীপুরের এরশাদ আলীর মেয়ে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ঐ দিন সন্ধ্যায় ঘরের ফানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় লাশটি পাওয়া যায়।