দেবীগঞ্জে ছয় জনের করোনা শনাক্ত

উপজেলায় নতুন করে আরো ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৫ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে এক জন। গত শনিবার রাতে পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের মধ্যে পামুলী ইউনিয়নে চার জন ও দন্ডপাল ইউনিয়নে দুই জন রয়েছেন। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাছিনুর রহমান জানায়, আক্রান্তদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।