উপজেলায় গাছে আটকে থানা ঘুড়ি আনতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে ফয়সাল (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার কাপাসাটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সে ঐ গ্রামের খোকন মিয়ার ছেলে ও মদন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে পাশের বাড়ির একটি গাছে ঘুড়ি আটকে ছিল। সকালে সে গাছ থেকে ঘুড়িটি নামাতে যায়। এ সময় গাছের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুত্পৃষ্ট হয় ফয়সাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।